1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে 'কৃষক কার্ড' তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন৷৷ - অপরাধ সংবাদ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
উন্নয়নের ধারাবাহিকতায় নবাবগঞ্জে ব্যস্ত সময় পার করছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন৷৷ সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.এজেড এম জাহিদ হোসেন বিরামপুরে শিক্ষা,কৃষি, সমাজকল্যাণ ও প্রতিবন্ধী সেবায় বহুমুখী সহায়তা বিতরণ৷৷ বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন৷৷ পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ, থাকবে ফিজিওথেরাপি-নার্সিং ও স্পোর্টস বিভাগ৷৷  ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে দুই লাখ টাকা জরিমানা৷৷ পেয়ারা বাগানের খালে ঝাঁপ দিয়েপর্যটক কিশোর নিখোজ!! বিরামপুরে ধানজুড়ি–কুশাখালি (শান্তি মোড়) নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন৷৷  বিরামপুরে উন্নয়নের বহুমাত্রিক ছোঁয়া: শিক্ষা, কৃষি ও সমাজকল্যাণে সহায়তা বিতরণে মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসন৷৷  গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ স/শস্ত্র আনসার সদস্যের দায়িত্ব গ্রহণ৷৷  গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা৷৷ 

বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন৷৷

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার কর্মসূচির আওতায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম। বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের তথ্যভান্ডার হালনাগাদ হবে এবং সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি, প্রণোদনা ও বিভিন্ন সেবা দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ সময় কৃষকদের সঠিক তথ্য দিয়ে কৃষক কার্ডের নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী আজম ও এ বি এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, উপদেষ্টা কমিটির সদস্য গিয়াসউদ্দিন মুন্সি, বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সভার আগে উপজেলা চত্বরে বিজয়নগর উপজেলায় চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
অনুষ্ঠান শেষে বিআরডিবির পক্ষ থেকে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সম্মাননা স্মারক প্রদান করেন বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকার।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি জয়নাল আবেদীন কাসেমী এবং সঞ্চালনায় ছিলেন জহিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad