1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে ২ কেজি গাঁজা, বিদেশি মদ ও স্কফ সিরাপসহ খোকন ভূইয়া নামের একজন আটক'' - অপরাধ সংবাদ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে ২ কেজি গাঁজা, বিদেশি মদ ও স্কফ সিরাপসহ খোকন ভূইয়া নামের একজন আটক” খাতাবাড়ী মরহুম জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত৷৷ অবশেষে ধরা পড়ল গলাচিপার দোকান ও পানির মিটার চুরির অভিযুক্ত৷৷ গলাচিপায় আবদুল গণি স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত৷৷  শিল-পাটার আঘাতে ছেলের হাতে ঘুমন্ত বাবা খু/ন: আ/টক-১৷৷ গলাচিপায় চোরাই মালামালসহ পেশাদার চোর গ্রেফতার৷৷ গলাচিপা প্রেসক্লাবের নির্বাচনী আহবায়ক কমিটি গঠিত; সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব৷৷ পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই৷৷ বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার আর নেই৷৷  খুলনার  দৌলতপুরের কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি করার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক,এলাকায়  উত্তেজনা  বিরাজ করছে।

বিজয়নগরে ২ কেজি গাঁজা, বিদেশি মদ ও স্কফ সিরাপসহ খোকন ভূইয়া নামের একজন আটক”

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা, ৭ বোতল বিদেশি মদ ও ৬ বোতল স্কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় খোকন ভূঁইয়া (৫১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী (ভূঁইয়া বাড়ি) এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খোকন ভূঁইয়ার বসতবাড়ির পেছনের একটি লিচুবাগান ও বাড়ির উঠানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ২ কেজি গাঁজা, ৭ বোতল বিদেশি মদ এবং ৬ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে খোকন ভূঁইয়াকে আটক করা হয়।
আটক খোকন ভূঁইয়া উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী (ভূঁইয়া বাড়ি) গ্রামের মৃত হান্নান ভূঁইয়ার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad