1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পেয়ারা বাগানের খালে ঝাঁপ দিয়েপর্যটক কিশোর নিখোজ!! - অপরাধ সংবাদ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
উন্নয়নের ধারাবাহিকতায় নবাবগঞ্জে ব্যস্ত সময় পার করছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন৷৷ সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.এজেড এম জাহিদ হোসেন বিরামপুরে শিক্ষা,কৃষি, সমাজকল্যাণ ও প্রতিবন্ধী সেবায় বহুমুখী সহায়তা বিতরণ৷৷ বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন৷৷ পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ, থাকবে ফিজিওথেরাপি-নার্সিং ও স্পোর্টস বিভাগ৷৷  ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে দুই লাখ টাকা জরিমানা৷৷ পেয়ারা বাগানের খালে ঝাঁপ দিয়েপর্যটক কিশোর নিখোজ!! বিরামপুরে ধানজুড়ি–কুশাখালি (শান্তি মোড়) নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন৷৷  বিরামপুরে উন্নয়নের বহুমাত্রিক ছোঁয়া: শিক্ষা, কৃষি ও সমাজকল্যাণে সহায়তা বিতরণে মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসন৷৷  গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ স/শস্ত্র আনসার সদস্যের দায়িত্ব গ্রহণ৷৷  গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা৷৷ 

পেয়ারা বাগানের খালে ঝাঁপ দিয়েপর্যটক কিশোর নিখোজ!!

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
  1. মোঃ ফেরদৌস :ঝালকাঠি প্রতিনিধি:-পেয়ারার রাজ্য ঝালকাঠির ভিমরুলী ভানমান হাটে ঘুড়তে এসে সানি নামের ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে।
    শনিবার ১৮ জুলাই সকালে ঝালকাঠি জেলা সদরের পাশের উপজেলা রাজাপু্র থেকে বন্ধুদের সাথে ভিমরুলী পেযারা বাগানে ঘুরতে আসে। দুপুরের দিকে গোসল করার সময় দলবদ্ধ হয়ে আমগাছে উঠে একে একে বন্ধুদের সাথে খালে ঝাঁপ দিলে সানি পানির নিচে তলিয়ে যায়।
    নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হোসেনের ছেলে।
    ঘটনাস্থলের আশপাশে যারা ছিলেন তারা জানিয়েছেন ‘সকাল ১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একদল বন্ধুমহল ভ্রমণের উদ্দেশ্যে ট্রলার যোগে ভিমরুলী এলাকায় আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে সোয়া ২টায় তারা ভিমরুলী বাজারের উত্তর পাশে নদীতে গোসল করতে নামে।
    গোসলের একপর্যায়ে বন্ধুদের সাথে সানি খালের পাড়ে থাকা একটি আমগাছে উঠে খালে ঝাঁপ দেয়। তবে ঝাঁপ দেওয়ার পর সে আর পানির ওপর ভেসে ওঠেনি। সঙ্গে থাকা বন্ধুরা দির্ঘক্ষণ খোঁজাখুঁজি করে সানিকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
    খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। ঝালকাঠিতে ফায়ার সার্ভিস ষ্টেশনে ডুবুরী না থাকায় উদ্ধার অভিযানে বিলম্ব হয়।
    শনিবার সন্ধ্যা পর্য সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad