1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
উন্নয়নের ধারাবাহিকতায় নবাবগঞ্জে ব্যস্ত সময় পার করছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন৷৷ - অপরাধ সংবাদ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
উন্নয়নের ধারাবাহিকতায় নবাবগঞ্জে ব্যস্ত সময় পার করছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন৷৷ সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.এজেড এম জাহিদ হোসেন বিরামপুরে শিক্ষা,কৃষি, সমাজকল্যাণ ও প্রতিবন্ধী সেবায় বহুমুখী সহায়তা বিতরণ৷৷ বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন৷৷ পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ, থাকবে ফিজিওথেরাপি-নার্সিং ও স্পোর্টস বিভাগ৷৷  ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে দুই লাখ টাকা জরিমানা৷৷ পেয়ারা বাগানের খালে ঝাঁপ দিয়েপর্যটক কিশোর নিখোজ!! বিরামপুরে ধানজুড়ি–কুশাখালি (শান্তি মোড়) নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন৷৷  বিরামপুরে উন্নয়নের বহুমাত্রিক ছোঁয়া: শিক্ষা, কৃষি ও সমাজকল্যাণে সহায়তা বিতরণে মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসন৷৷  গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ স/শস্ত্র আনসার সদস্যের দায়িত্ব গ্রহণ৷৷  গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা৷৷ 

উন্নয়নের ধারাবাহিকতায় নবাবগঞ্জে ব্যস্ত সময় পার করছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন৷৷

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এমডি রেজওয়ান আলী বিরামপুর সংবাদাতা : দিনাজপুর ৬, আসনের চার উপজেলা নবাবগঞ্জ,বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুরের উন্নয়নকে নতুন গতি দিতে মাঠেই সময় দিচ্ছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা.এ.জেড.এম.জাহিদ হোসেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই অবকাঠামো, শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ধারাবাহিক ভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছেন তিনি। দুই দিনের সরকারি সফরের অংশ হিসেবে শুক্রবার (১৭ জুলাই) নবাবগঞ্জ উপজেলায় একের পর এক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী। দিনব্যাপী কর্মসূচিতে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন, সরকারি সহায়তা বিতরণ,উপকার ভোগীদের সঙ্গে মতবিনিময় এবং চলমান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে তদারকি করেন। সফর কালে তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করেন এবং কাজের মান,নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন ও জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি,প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এদিন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন সরকারি অনুদান,শিক্ষা উপকরণ,কৃষি উপকরণ এবং সমাজকল্যাণমূলক সহায়তা বিতরণ করা হয়। এ সময় মন্ত্রী বলেন,”সরকার উন্নয়নের সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। কোনো মানুষ উন্নয়নের বাইরে থাকবে না। শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,যোগাযোগ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করে জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য।”
স্থানীয়দের মতে,নির্বাচনী এলাকায় দৃশ্যমান উন্নয়ন,সড়ক যোগাযোগের সম্প্রসারণ,শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন,কৃষিখাতে সহায়তা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিস্তারে মন্ত্রীর কার্যকর উদ্যোগ ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আস্থা তৈরি করেছে।
সফরে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মাঠ পর্যায়ে নিয়মিত উপস্থিতি,সরাসরি তদারকি এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার যে ধারাবাহিকতা মন্ত্রী ডা.এ.জেড.এম. জাহিদ হোসেন বজায় রেখেছেন,তা দিনাজপুর ৬ আসনের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্হানীয় জনসাধারণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad