1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ৷৷ - অপরাধ সংবাদ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর৷৷ বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ৷৷ বিজয়নগরের পত্তন ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত” সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের ৩ দফায় জানাজা শেষে দাফন সম্পন্ন৷৷  বিজয়নগরে ২ কেজি গাঁজা, বিদেশি মদ ও স্কফ সিরাপসহ খোকন ভূইয়া নামের একজন আটক” খাতাবাড়ী মরহুম জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত৷৷ অবশেষে ধরা পড়ল গলাচিপার দোকান ও পানির মিটার চুরির অভিযুক্ত৷৷ গলাচিপায় আবদুল গণি স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত৷৷  শিল-পাটার আঘাতে ছেলের হাতে ঘুমন্ত বাবা খু/ন: আ/টক-১৷৷ গলাচিপায় চোরাই মালামালসহ পেশাদার চোর গ্রেফতার৷৷

বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ৷৷

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিজয়নগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির অ্যাডভোকেট ইমাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মনির হোসেন, হাজী মিজানুর রহমান, মাঈনুল ইসলাম চপল, উপদেষ্টা কমিটির সদস্য গিয়াসউদ্দিন মুন্সি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ এবং জেলা ছাত্রদলের সমীর।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান, উপজেলা বিএনপির জাকির হোসেন শাহ আলম, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের সভাপতি সুমন মুন্সি।
চেক বিতরণ অনুষ্ঠানের আগে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন। পরে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘবে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad