1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
খাতাবাড়ী মরহুম জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত৷৷ - অপরাধ সংবাদ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে ২ কেজি গাঁজা, বিদেশি মদ ও স্কফ সিরাপসহ খোকন ভূইয়া নামের একজন আটক” খাতাবাড়ী মরহুম জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত৷৷ অবশেষে ধরা পড়ল গলাচিপার দোকান ও পানির মিটার চুরির অভিযুক্ত৷৷ গলাচিপায় আবদুল গণি স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত৷৷  শিল-পাটার আঘাতে ছেলের হাতে ঘুমন্ত বাবা খু/ন: আ/টক-১৷৷ গলাচিপায় চোরাই মালামালসহ পেশাদার চোর গ্রেফতার৷৷ গলাচিপা প্রেসক্লাবের নির্বাচনী আহবায়ক কমিটি গঠিত; সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব৷৷ পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই৷৷ বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার আর নেই৷৷  খুলনার  দৌলতপুরের কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি করার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক,এলাকায়  উত্তেজনা  বিরাজ করছে।

খাতাবাড়ী মরহুম জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত৷৷

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ঐতিহাসিক সাতবর্গ ফুটবল মাঠে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খাতাবাড়ী  মরহুম জমশেদ খান স্মৃতি  ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল।
ফাইনালে মুখোমুখি হয় খাতাবাড়ী লিটন একাদশ ও খাতাবাড়ী সুমন একাদশ। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ২-২ গোলে সমতায় থাকলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। শ্বাসরুদ্ধকর ট্রাইব্রেকারে প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাতাবাড়ী লিটন একাদশ।
টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে একটি খাসী এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ট্রফি নির্ধারণ করা হয়। খেলা শেষে প্রধান অতিথি বুধন্তী ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মোছন বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে খাসী তুলে দেন এবং রানার্সআপ দলের হাতে ট্রফি প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি হাজী জালাল উদ্দীন। যৌথভাবে সঞ্চালনা করেন ৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী হাফেজ ক্বারী আনোয়ার হোসেন ও মো. দিলু মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয়, অর্থবিষয়ক সম্পাদক শাজাহান সরকার, মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আদাঐর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী  মাসুদুর রহমান মাসুক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম রাষ্টু, সাংবাদিক মিয়া মোহাম্মদ আসকির উদ্দিন এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মো. সজিব।
টুর্নামেন্টের অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় ছিলেন বিজয় নগর উপজেলা  প্রবাসী কল্যান সংগঠনের উপদেষ্টা এবং  বিজয় নগর  উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম খান শাহ আলম। রেফারির দায়িত্ব পালন করেন রাশেদ খান মেনন।
খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিসহ উপস্থিত সকল অতিথিকে সম্মাননা পদক প্রদান করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
আয়োজকরা জানান, গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য ধরে রাখা এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad