1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ, থাকবে ফিজিওথেরাপি-নার্সিং ও স্পোর্টস বিভাগ৷৷  - অপরাধ সংবাদ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
উন্নয়নের ধারাবাহিকতায় নবাবগঞ্জে ব্যস্ত সময় পার করছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন৷৷ সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.এজেড এম জাহিদ হোসেন বিরামপুরে শিক্ষা,কৃষি, সমাজকল্যাণ ও প্রতিবন্ধী সেবায় বহুমুখী সহায়তা বিতরণ৷৷ বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন৷৷ পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ, থাকবে ফিজিওথেরাপি-নার্সিং ও স্পোর্টস বিভাগ৷৷  ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে দুই লাখ টাকা জরিমানা৷৷ পেয়ারা বাগানের খালে ঝাঁপ দিয়েপর্যটক কিশোর নিখোজ!! বিরামপুরে ধানজুড়ি–কুশাখালি (শান্তি মোড়) নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন৷৷  বিরামপুরে উন্নয়নের বহুমাত্রিক ছোঁয়া: শিক্ষা, কৃষি ও সমাজকল্যাণে সহায়তা বিতরণে মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসন৷৷  গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ স/শস্ত্র আনসার সদস্যের দায়িত্ব গ্রহণ৷৷  গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা৷৷ 

পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ, থাকবে ফিজিওথেরাপি-নার্সিং ও স্পোর্টস বিভাগ৷৷ 

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
  1. পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৫৮ তম রিজেন্ট বোর্ডের সভায় ‘Faculty of Health Science’ তথা ‘হেলথ সায়েন্স’ অনুষদ প্রতিষ্ঠার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
    বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অ. দা.) ডক্টর রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    প্রস্তাবিত এই অনুষদের অধীনে প্রাথমিকভাবে তিনটি বিভাগ চালুর সিদ্ধান্ত রয়েছে। বিভাগ গুলো হলঃ ১. ফিজিওথেরাপি, ২. ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস, ৩. নার্সিং এন্ড হেলথ সাইন্স।
    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রোফেসর ডঃ এস. এম. হেমায়েত জাহান বলেন, “এখন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর অনুমোদন পেলেই পরবর্তী প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে।”
    সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ চালু হলে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে। এর মাধ্যমে স্বাস্থ্যবিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হবে।
    উল্লেখ্য, পবিপ্রবিতে বর্তমানে কৃষি, মৎস, ভেটেরিনারি, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, বিজনেস, ইঞ্জিনিয়ারিং, আইন ও ভূমি প্রশাসন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, সমূদ্র বিজ্ঞানসহ মোট ৯টি অনুষদ রয়েছে। নতুন এই অনুষদ যুক্ত হলে স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনবল তৈরিতে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad