1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ স/শস্ত্র আনসার সদস্যের দায়িত্ব গ্রহণ৷৷  - অপরাধ সংবাদ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
উন্নয়নের ধারাবাহিকতায় নবাবগঞ্জে ব্যস্ত সময় পার করছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন৷৷ সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.এজেড এম জাহিদ হোসেন বিরামপুরে শিক্ষা,কৃষি, সমাজকল্যাণ ও প্রতিবন্ধী সেবায় বহুমুখী সহায়তা বিতরণ৷৷ বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন৷৷ পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ, থাকবে ফিজিওথেরাপি-নার্সিং ও স্পোর্টস বিভাগ৷৷  ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে দুই লাখ টাকা জরিমানা৷৷ পেয়ারা বাগানের খালে ঝাঁপ দিয়েপর্যটক কিশোর নিখোজ!! বিরামপুরে ধানজুড়ি–কুশাখালি (শান্তি মোড়) নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন৷৷  বিরামপুরে উন্নয়নের বহুমাত্রিক ছোঁয়া: শিক্ষা, কৃষি ও সমাজকল্যাণে সহায়তা বিতরণে মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসন৷৷  গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ স/শস্ত্র আনসার সদস্যের দায়িত্ব গ্রহণ৷৷  গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন থাকলেও মিলছে না কাঙ্খিত সেবা৷৷ 

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ স/শস্ত্র আনসার সদস্যের দায়িত্ব গ্রহণ৷৷ 

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-‾পটুয়াখালীর গলাচিপা উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার নিরাপত্তা জোরদারে ৭ জন সশস্ত্র আনসার সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন। গত ১ জুলাই থেকে তারা আনুষ্ঠানিকভাবে হাসপাতালে দায়িত্ব পালন করছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের দাবি ছিল। সেই প্রেক্ষাপটে এ ব্যবস্থা কার্যকর হওয়ায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হয়েছে।
গলচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, “সশস্ত্র আনসার সদস্যরা দায়িত্ব পালন শুরু করায় চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়েছে। ফলে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা আরও নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারছেন। একই সঙ্গে রোগীরাও একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে চিকিৎসাসেবা পাচ্ছেন।”
তিনি আরও বলেন, “স্বাস্থ্য খাতের নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।” এছাড়া গলাচিপা-দশমিনা আসনের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আনসার সদস্যরা হাসপাতালের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, জরুরি বিভাগসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। এতে চিকিৎসাসেবা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad