1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যে আধিক্য বিরাজ, উপকূলে বৃষ্টিপাত অব্যাহত৷৷ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ৷৷ চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে—আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যে আধিক্য বিরাজ, উপকূলে বৃষ্টিপাত অব্যাহত৷৷ ঋণের টাকা পরিশোধ করতে প্রথমবার সাগরে গিয়েই নিখোঁজ গলাচিপার আক্কাস৷৷  পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা ৫ দিনের বৃষ্টিপাতে জনজীবনে ভোগান্তি, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত৷৷  রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন৷৷ বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোজ, উদ্ধার অভিযানে কোস্টগার্ড.. গলাচিপায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু৷৷ কুমিল্লার মনোহরগঞ্জে নীলাচল বাস দুর্ঘটনার শিকার: নিহত ১, আহত ১২৷৷ পটুয়াখালীর দুমকি হতে র‌্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার৷৷

উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যে আধিক্য বিরাজ, উপকূলে বৃষ্টিপাত অব্যাহত৷৷

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক :- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীতে ৬ দিন ধরে মাঝারী থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত জেলায় ৮২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহর থেকে গ্রামাঞ্চলের অনেক সড়কে পানি জমেছে।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বীজতলা নিয়ে কৃষকরা ,বর্ষাকালীন সবজি চাষীরা, বিশেষ করে স্কুল কলেজের পরীক্ষার্থী ও ছাত্র ছাত্রীরা। এদিকে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবিরা।
উপকূলীয় এলাকা দিয়ে আজও ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালী পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দর সমূহে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad