1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোজ, উদ্ধার অভিযানে কোস্টগার্ড.. - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঋণের টাকা পরিশোধ করতে প্রথমবার সাগরে গিয়েই নিখোঁজ গলাচিপার আক্কাস৷৷  পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা ৫ দিনের বৃষ্টিপাতে জনজীবনে ভোগান্তি, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত৷৷  রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন৷৷ বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোজ, উদ্ধার অভিযানে কোস্টগার্ড.. গলাচিপায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু৷৷ কুমিল্লার মনোহরগঞ্জে নীলাচল বাস দুর্ঘটনার শিকার: নিহত ১, আহত ১২৷৷ পটুয়াখালীর দুমকি হতে র‌্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার৷৷ ঝড়ের কবলে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁ-৬ জেলে৷৷ শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই—-ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি৷৷ ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ঢাকা থেকে বিজয়নগরের প্রাণেশ মোদক গ্রেফতার৷৷

বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোজ, উদ্ধার অভিযানে কোস্টগার্ড..

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক :- কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ ও লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়া এবং উত্তাল ঢেউয়ের তান্ডবে ৩ টি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৩ জেলে নিখোজ রয়েছে।
এছাড়া আরও অন্তত ৫ টি ট্রলার ক্ষতিগ্রস্থ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর সৎস্য আড়ৎ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা।
তিনি জানান, বুধবার দুপুর একটার দিকে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে ৬ জেলে নিয়ে একটি ছোট মাছধরা নৌকা ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মালিক মাসুদ মাঝি উদ্ধার হলেও এখনো নিখোজ রয়েছে ৫ জেলে।
এছাড়া গতকাল বিকাল পাঁচাটায় বঙ্গোপসাগরের ১৭ কিলোমিটার গভীরে ১৮ জেলে নিয়ে ফকিরহাটের এফবি মহিমা নামের একটি ট্রলার ডুবে যায়। বুধবার দুপুরে ১৬ জেলে উদ্ধার হলেও এখনো নিখোজ রয়েছ দুই জেলে।
এর আগে গত রবিবার বঙ্গোপসাগরের ৬০ কিলোমিটার গভীরে ১১ জেলে নিয়ে গলাচিপার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন অপর একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ৫ জন উদ্ধার হলেও এখনো নিখোজ রয়েছে ৬ জেলে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “নিখোজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালাচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad