1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালীর দুমকি হতে র‌্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার৷৷ - অপরাধ সংবাদ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু৷৷ কুমিল্লার মনোহরগঞ্জে নীলাচল বাস দুর্ঘটনার শিকার: নিহত ১, আহত ১২৷৷ পটুয়াখালীর দুমকি হতে র‌্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার৷৷ ঝড়ের কবলে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁ-৬ জেলে৷৷ শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই—-ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি৷৷ ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ঢাকা থেকে বিজয়নগরের প্রাণেশ মোদক গ্রেফতার৷৷ বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ৷৷ বরুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের হাতে বীজ-সার ও চারা৷৷ সিরাজগন্জের কাজিপুরে কাজ শেষ না করে বিল উত্তোলনের অভিযোগ৷৷ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও সমবায়ীদের সম্মাননা প্রদান৷৷

পটুয়াখালীর দুমকি হতে র‌্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার৷৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক :- র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
তারই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি আভিযানিক দল অদ্য ০৭/০৭/২০২৬ইং তারিখ রাতে দুমকী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা হতে পিকআপ গাড়ীতে করে অসাধু মাদক ব্যবসায়ী চক্র অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের একটি আভিযানিক দল লেবুখালী পাগলার মোড় এলাকায় অবস্থান নেয় এবং চেকপোষ্ট কার্যক্রম পরিচালনা করে। র‌্যাবের চেকপোষ্ট দেখে অপরাধী চক্র দ্রুত গাড়ী নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব ও তাদের পিছু ধাওয়া করে দুমকি গামী রাস্তার আঙ্গারিয়া বাজারস্থ আঙ্গারিয়া ব্রিজে পিকআপ গাড়ীটিকে চালক বিহীন অবস্থায় পায়। উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায় গাড়ীর ড্রাইভার সহ আরো দুজন ব্যাক্তি গাড়ীটি রেখে পালিয়ে যায়। অতপর স্থানীয়দের সহযোগীতা ও উপস্থিতিতে পিকআপ গাড়ীটি তল্লাশী করে গাড়ীর বডির নীচে চেসিসের ফাকা যায়গার মধ্যে রক্ষিত টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ৬৬ কেজি গাঁজা উদ্ধার করে। অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার এর বিষয়ে পটুয়াখালী দুমকি থানায় আসামীদের বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে এজাহার দায়ের এবং উদ্ধারকৃত আলামত পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব বলে জানিয়েছেন মোঃ রাশেদুল আহসান, স্কোয়াড্রন লিডার, কোম্পানী অধিনায়ক, র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad