1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই-ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝড়ের কবলে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁ-৬ জেলে৷৷ শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই—-ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি৷৷ ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ঢাকা থেকে বিজয়নগরের প্রাণেশ মোদক গ্রেফতার৷৷ বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ৷৷ বরুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের হাতে বীজ-সার ও চারা৷৷ সিরাজগন্জের কাজিপুরে কাজ শেষ না করে বিল উত্তোলনের অভিযোগ৷৷ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও সমবায়ীদের সম্মাননা প্রদান৷৷ পটুয়াখালী পৌর বিদ্যানিকেতনের ভবন ও ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন”” পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা নিয়ে অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত৷৷ পটুয়াখালী সদর থানার চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই অভিযুক্ত কে মামলার ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে  র‌্যাব-৭ !!!

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই—-ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি৷৷

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, “আইনগতভাবে অবশ্যই কোনো বাধা নেই। উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিডিউর আছে, সেটিই তিনি অনুসরণ করবেন।”
বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি রয়েছে। সেই ধারাবাহিকতায় এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তা ইতিবাচকভাবে দেখা উচিত।
তিনি আরও বলেন, “তারা যদি মন্ত্রণালয়ভিত্তিক পরিকল্পনা তুলে ধরেন এবং বর্তমান মন্ত্রণালয়গুলোর কোথায় কী ভুল হচ্ছে সে বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক মতামত দেন, তাহলে সেটি অবশ্যই স্বাগতযোগ্য।”
জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad