পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক :- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীতে ৬ দিন ধরে মাঝারী থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত জেলায় ৮২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহর থেকে গ্রামাঞ্চলের অনেক সড়কে পানি জমেছে।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বীজতলা নিয়ে কৃষকরা ,বর্ষাকালীন সবজি চাষীরা, বিশেষ করে স্কুল কলেজের পরীক্ষার্থী ও ছাত্র ছাত্রীরা। এদিকে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবিরা।
উপকূলীয় এলাকা দিয়ে আজও ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালী পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দর সমূহে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত