1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
দশমিনায় নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত৷৷  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় রেফারেল পথনির্দেশনা ও এসওপি প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত৷৷  কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার সৌন্দর্য বর্ধনের সকল ঐতিহ্য! গলাচিপায় অবসর ভাতা না পেয়ে চরম অর্থকষ্টে প্রবীণ শাহজাহান৷৷ বিরামপুরে এলজিইডির কর্মশালা: গ্রামীণ সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনার দিগন্ত৷৷  মিথ্যা সংবাদের প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির সংবাদ সম্মেলন৷৷  দশমিনায় নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত৷৷  বিরামপুর শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ: লিখিত আবেদনেও নীরব প্রশাসন, ক্ষোভ স্থানীয়দের৷৷ দিনাজপুরে আমন চাষের প্রস্তুতি জোরদার, লক্ষ্যমাত্রা ২ লাখ ৭২ হাজার ৫৫০ হেক্টর৷৷ জন্ম-মৃত্যু নিবন্ধনে টানা দুইবার সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক৷৷  পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হ/ত্যা: অভিযুক্তদের গ্রে/প্তার ও ফাঁ/সির দাবিতে মানববন্ধন৷৷ 

দশমিনায় নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত৷৷ 

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
  • পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘নৌযান শুমারি-২০২৬’ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা হয়।
    উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া ইউনিয়নে ৪ জন, দশমিনা সদর ইউনিয়নে ৬ জন, রণগোপালদী ইউনিয়নে ৫ জন এবং চরবোরহান ইউনিয়নে ৩ জনসহ মোট ১৮ জন তথ্য সংগ্রহকারী নিয়োগের জন্য ৪৪ জন আবেদন করেন। তাদের মধ্যে ৩৪ জন পরীক্ষায় অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ১৮ জনকে উত্তীর্ণ করা হয়েছে।
    পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন নৌযান শুমারি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহামুদ হাসান মৃধা, কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নিজামুল হক এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস. এ. আরিফুর রহমান।
    উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থী ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad