1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷

বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন আহমেদ ভূইয়া, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ, বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম রাষ্টু সরকার, উপজেলা ছাত্রদল নেতা শাহীন আলম, উপজেলা কৃষক দলের সভাপতি কাওছার আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় শহিদ সাজেদুর রহমান ওমর-এর বাবা বক্তব্য দিতে গিয়ে ছেলেকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। তাঁর আবেগঘন বক্তব্যে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। সভায় শহিদ ওমরের মা-ও উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই আন্দোলনে আহত শাহ আলম ও জাকারিয়া উপস্থিত থেকে আন্দোলনের স্মৃতিচারণ করেন।
আলোচনা শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতাকর্মী এবং উপস্থিত অতিথিরা শহিদ সাজেদুর রহমান ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad