1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
জন্ম-মৃত্যু নিবন্ধনে টানা দুইবার সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক৷৷  - অপরাধ সংবাদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় রেফারেল পথনির্দেশনা ও এসওপি প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত৷৷  কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার সৌন্দর্য বর্ধনের সকল ঐতিহ্য! গলাচিপায় অবসর ভাতা না পেয়ে চরম অর্থকষ্টে প্রবীণ শাহজাহান৷৷ বিরামপুরে এলজিইডির কর্মশালা: গ্রামীণ সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনার দিগন্ত৷৷  মিথ্যা সংবাদের প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির সংবাদ সম্মেলন৷৷  দশমিনায় নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত৷৷  বিরামপুর শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ: লিখিত আবেদনেও নীরব প্রশাসন, ক্ষোভ স্থানীয়দের৷৷ দিনাজপুরে আমন চাষের প্রস্তুতি জোরদার, লক্ষ্যমাত্রা ২ লাখ ৭২ হাজার ৫৫০ হেক্টর৷৷ জন্ম-মৃত্যু নিবন্ধনে টানা দুইবার সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক৷৷  পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হ/ত্যা: অভিযুক্তদের গ্রে/প্তার ও ফাঁ/সির দাবিতে মানববন্ধন৷৷ 

জন্ম-মৃত্যু নিবন্ধনে টানা দুইবার সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক৷৷ 

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি বছরে টানা দুই বার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। মে মাসের মতো জুনেও তার এ কার্যক্রমে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন তিনি।
বরিশাল বিভাগের ৬টি জেলার ৪২টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গলাচিপা উপজেলা। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের ওপর এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জুন মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয়েছে ৫১৯টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। অর্জিত হয়েছে ২৬৯টি। শতাংশের হিসাবে এ উপজেলায় জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ১২১ শতাংশ। মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ২৩২ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড়ে কাজ হয়েছে ১৭৭ শতাংশ। যা বরিশাল বিভাগের মধ্যে শীর্ষ স্থানে।
এদিকে গলাচিপার গাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাসও ইউনিয়ন পর্যায়ে সেরা স্বীকৃতি পান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad