1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সন্দেহভাজন ১১ নারী আটক৷৷ - অপরাধ সংবাদ
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেদীর রং না মুছতেই   ইশরাত জাহান নিশির   জীবন প্রদীপ নিভে গেল!!! ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সন্দেহভাজন ১১ নারী আটক৷৷ চালকের অসাবধানতায় বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে “দশমিনা এক্সপ্রেস” গলাচিপায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ৷৷ চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে—আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যে আধিক্য বিরাজ, উপকূলে বৃষ্টিপাত অব্যাহত৷৷ ঋণের টাকা পরিশোধ করতে প্রথমবার সাগরে গিয়েই নিখোঁজ গলাচিপার আক্কাস৷৷  পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা ৫ দিনের বৃষ্টিপাতে জনজীবনে ভোগান্তি, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত৷৷  রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেন৷৷ বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোজ, উদ্ধার অভিযানে কোস্টগার্ড..

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সন্দেহভাজন ১১ নারী আটক৷৷

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিশেষ অভিযান চালিয়ে ১১ জন সন্দেহভাজন নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। শুক্রবার (১০ জুলাই) পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। একসঙ্গে এত সংখ্যক সন্দেহভাজন নারীকে আটকের ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রেলওয়ে পুলিশ জানায়, স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছিনতাই ও চুরি প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে ১১ নারীকে আটক করা হয়।
আটক কৃতরা হলেন— সেলিনা (৩৫), সাফিয়া (৩০), সুলেমা (৬২), আবুনী (৬৫), শাহানা (৩৫), লাকি (৩০), শাহানা (৪৫), সাথি আক্তার (২৩), আখি আক্তার (২৩), রাহালা (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তাদের সবার বাড়ি হবিগঞ্জ জেলার সদর উপজেলার উচাইল গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়া জিআরপি ফাঁড়ি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জিআরপি ফাঁড়ির ইনচার্জ শাহ আলম বলেন, “রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।”
রেলওয়ে পুলিশ জানায়, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে স্টেশন ও ট্রেনে নজরদারি আরও জোরদার করা হবে। একই সঙ্গে যাত্রীদেরও সন্দেহজনক ব্যক্তি বা কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে দ্রুত রেলওয়ে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad