1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল - অপরাধ সংবাদ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায় সীমান্তে কড়া নজরদারি: বিজিবির হাতে ধরা ৭২ লাখ টাকার শাড়ি শুধু প্রেস কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার দিন এবার সত্যিকার অর্থেই শেষ হতে চলেছে। ভুয়া সাংবাদিকদের চিরতরে বিদায!!! চান্দিনা মহাসড়কে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় আটক ১জন; বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ ও প্রিন্টার জব্দ গোপন গুদামে অকটেনের মজুদ! কুমিল্লায় হানা দিয়ে বড় জাল ভাঙলো প্রশাসন” সুস্থ আগামীর প্রত্যয়ে বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউএনও সকিনা আক্তার কাজিপুরে কলেজ ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম রেজা বিজয়নগরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬ ইং) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সরকারি এসব প্রণোদনা তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাকিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জিয়াউল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতী জয়নাল আবেদীন কাসেমী। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের ভাগ্যোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার বিতরণের ফলে প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ অনেকাংশে কমে আসবে এবং তারা লাভবান হবেন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের এই প্রণোদনা বিশেষ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, গিয়াসউদ্দিন মুন্সি, যুগ্ম সম্পাদক মাঈনুল ইসলাম চপল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার, উপজেলা বিএনপি নেতা, এডভোকেট ইমাম হোসেন, এডভোকেট শরিফুল ইসলাম লিটন, জাকির হোসেন শাহালাম এবং বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম। এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। এর আগে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল উপজেলার মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট বিদ্যমান একাডেমিক ভবনের নবনির্মিত ২য়, ৩য় ও ৪র্থ তলার শুভ উদ্বোধন করেন। ভবনটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। কর্মসূচির শেষে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক বিষয়ে আলোচনা করেন। শেষে উপজেলা প্রশাসণের পহ্ম থেকে সম্মাননা পদক প্রদান করা হয় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপিকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট