1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ঝালকাঠিতে একটি তিনতলা আবাসিক ভবনের প্রতিটি ফ্লোরে একযোগে দু/র্ধ/র্ষ চুরি ও এক নারীকে শ্বা/সরো/ধে হ/ত্যা - অপরাধ সংবাদ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝালকাঠিতে একটি তিনতলা আবাসিক ভবনের প্রতিটি ফ্লোরে একযোগে দু/র্ধ/র্ষ চুরি ও এক নারীকে শ্বা/সরো/ধে হ/ত্যা মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার দায়ে গ্রেপ্তার জামায়াত নেতা! আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কাটার অভিযোগ, কাজিপুরে বালিবাহি ট্রাক কেড়ে নিলো অটোভ্যান চালকের জীবন৷৷  গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷ 

ঝালকাঠিতে একটি তিনতলা আবাসিক ভবনের প্রতিটি ফ্লোরে একযোগে দু/র্ধ/র্ষ চুরি ও এক নারীকে শ্বা/সরো/ধে হ/ত্যা

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মোঃ ফেরদৌস ঝালকাঠি প্রতিনিধি :- ঝালকাঠি শহরের টিএনটি এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনের প্রতিটি ফ্লোরে একযোগে দুর্ধর্ষ চুরি ও ভবনের নিচতলায় এক নারীকে একলা পেয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটি বাড়ির মালিক টের পেযেছে সন্ধ্যার পর।
নিহত চল্লিশোর্ধ নারী মলিনা রায় ভবনটির নিচতলায় ভাড়া থেকে টেইলারিং কাজ করতেন। ভবনটির মালিক তপন হাওলাদার মাঝের তলায় এবং উপরতলায় ভাড়াটিয়ারা বসবাস করেন।
জানা গেছে, ঘটনার সময় ভবনের মালিক ও ভাড়াটিয়াসহ সবাই রথযাত্রায় অংশ নিতে বাইরে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ভবনের তিনটি ফ্লোরেই চুরি চালায়।
সন্ধ্যায় বাসায় ফিরে তারা ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। নিচতলায় গিয়ে মলিনা রায়কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে চুরিতে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। পুলিশ ও র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
এ বিষয়ে সদর থানার ওসি মাহমুদ হাসান  জানায়, “প্রাথমিকভাবে এটি একটি চুরির ঘটনা বলেই মনে হচ্ছে। চুরির সময় মলিনা রায়কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad