1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷

কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, কাজিপুর, সিরাজগঞ্জ

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-সিরাজগঞ্জের কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাজিপুর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এই ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
সভায় হাম-রুবেলার টিকাদানকর্মি ও তদারককারি স্বেচ্ছাসেবীগণের এই ক্যাম্পেইনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য পরিদর্শক আবু তালেব, সহকারী মামুন। উপস্থিত ছিলেন পৌরসভার সহকারি প্রকৌশলী রফিকুল ইসলাম ।
উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত কাজিপুরের ১২ ইউনিয়নের ২৮৮ টি , পৌরসভার ৭২ টি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ টি কেন্দ্র থেকে ছয়মাস থেকে ৫ বছরের শিশুদের এই টিকা প্রদান করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad