1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ' ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷ 

গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

গাজীপুর সংবাদদাতা :- গাজীপুরের এক আবাসিক কলোনিতে ভয়াবহ আগুন লেগে ১১টি কক্ষ ও সমস্ত মালামাল পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের ভোগড়া বাসন সড়ক এলাকায় সাইফুল ইসলামের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভোগড়া বাসন সড়ক এলাকার সাইফুল ইসলামের ভাড়া বাসায় একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরন মিয়া জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ঘরগুলোর সব মালামাল পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad