1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
তিতাসের মোহনপুর ফেরিঘাটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বরুড়ার ১৫ ইউনিয়ন ও পৌরসভায় গণসংযোগ—ধানের শীষে ভোট প্রার্থনায় জিয়া প্রবাসী ফোরাম আমি নির্বাচিত হলে জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো– ব্যারিস্টার রুবিন ফারহানা       বি এন পির  ইশতেহার ঘোষনা৷  ইশতেহারের স্লোগান হলো   ‘সবার আগে বাংলাদেশ’।করব কাজ, গড়ব দেশ’ ‘সবার আগে বাংলাদেশ’।ইশতেহারে ৯ প্রধান প্রতিশ্রুতি ও ৫১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ৫ আগস্টের পর একটি বড় দলের নেতা-কর্মীরা মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িয়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রশাসনকে  নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের ১৫, থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।—–প্রধান উপদেষ্টার প্রেস সচিব আচরণবিধি লঙ্ঘন করে তিন শতাধিক লোকের খাবারের আয়োজন করায় বিএনপি কর্মীকে জরিমানা নারীদের ইজ্জত নিয়ে খেলছেন, ব্যালটে তারা এর জবাব দেবেন-সেলিম রেজা সাকিবকে দলে না চাওয়া মানে বোকার স্বর্গে বাস করা, বলছেন সালাহউদ্দীন

মেঘনার ভাওরখোলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: সাংবাদিকদের লেখালেখির পর অভিযুক্ত আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নাসির (৪০)–কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মেঘনা থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ভাওরখোলা গ্রামের উত্তর পাড়ার এক শিশু (৮) এই নৃশংস ঘটনার শিকার হয়। অভিযুক্ত মো. নাসির একই গ্রামের ভেরি বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে। জানা গেছে, ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের আত্মীয়। শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে আসলে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

তবে পরিতাপের বিষয় হলো, ঘটনার পরপরই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ভুক্তভোগীর পরিবার গড়িমসি করে বলে অভিযোগ ওঠে। স্থানীয় সাংবাদিকদের ধারাবাহিক লেখালেখির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে মেঘনা থানা পুলিশ অভিযুক্ত নাসিরকে আটক করে থানায় নিয়ে আসে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী শিশুর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ভাওরখোলা ইউনিয়নজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমন নৃশংস ঘটনায় এলাকাবাসী হতবাক এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন,
“স্থানীয় সাংবাদিকদের লেখালেখির ভিত্তিতে অভিযুক্তকে ভোরবেলায় আটক করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো ভিকটিমের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ঘটনায় দ্রুত তদন্ত ও কঠোর বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট