1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মেঘনার শিকিরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযান: ১৮০ পিস ইয়াবাসহ আটক ২ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ বিরামপুরে স্কুলছাত্রী অপহরণ: দীর্ঘদিনেও মেলেনি সন্ধান, সন্তানকে ফিরে পেতে আকুতি পরিবারের কাজিপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধানও চাল ক্রয়ের উদ্বোধন কাজিপুরে সেচ পাম্প অপারেটরদের নিরাপত্তায় বাঁশি প্রদান নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে থানা হেফাজতে ৫ জন কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ১৮ ঘণ্টা পর ফেরত গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান পলাতক বিজয়নগরে অসহায় পরিবারকে ঘর উপহার দিলো ‘মানবিক টিম’ ২০০ বছরের ঐতিহ্যবাহী মন্দিরে দেবী শীতলা পূজা, নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালনের দাবি ভক্তদের”

মেঘনার শিকিরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযান: ১৮০ পিস ইয়াবাসহ আটক ২

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রবিবার (১১ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল এবং নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

মেঘনা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলেন—
১. আফজাল হোসেন (২৮), পিতা: তোফাজ্জল হোসেন, গ্রাম: মামরতপুর, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ।
২. রুনা আক্তার (৩০), পিতা: মৃত সুন্দর আলী, গ্রাম: শিকিরগাঁও, থানা: মেঘনা, জেলা: কুমিল্লা।

মেঘনা সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের জব্দকৃত মালামালসহ মেঘনা থানায় হস্তান্তর করা হয়েছে।

মেঘনা থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট