1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
দাউদকান্দিতে বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৪ জনের - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
৪৮ লাখ ডলারে বিক্রি গরু, গিনেস রেকর্ডে নাম ‘ভিয়াতিনা-১৯’-এর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ আটক যুবক ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপ্ত ও ৪০ বছর পূর্তি উদযাপন ফ্রিল্যান্সিং শিখেই আয়! যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রি প্রশিক্ষণে মিলবে ভাতা, খাবার ও সনদ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে  জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা   অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন পানিসম্পদমন্ত্রী। বিজয়নগরে ​মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন ৪ ভাই সিরাজগন্জের কাজিপুরে  ব্রাকের উদ্যোগে গাছের চারা বিতরণ সিরাজগন্জের  জেলা প্রশাসক কাজিপুরে হুইলচেয়ার স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন  বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের সাথে গরুবাহী পিকআপের সংঘর্ষ, রক্ষা পেলেন চালক

দাউদকান্দিতে বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৪ জনের

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলায় চলন্ত একটি বাসের সঙ্গে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুনে পুড়ে যাওয়া বাসের ভেতর থেকে একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ ও হতাহতদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট