1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ আটক যুবক - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷ 

সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ আটক যুবক

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। অভিযানে এক যুবককে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ মে ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ লাকসপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুলিপুর এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন মোঃ আবু সাঈদ (২৪)। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ সূর্যনগর গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

এ সময় তার কাছ থেকে আনুমানিক ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad