1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে মাদকবিরোধী সমাবেশ: মাদক ব্যবসায়ীদের ছাড় নেই - অপরাধ সংবাদ
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে মাদকবিরোধী সমাবেশ: মাদক ব্যবসায়ীদের ছাড় নেই কাজিপুরে বাড়িতে হামলা ভাংচুর, খামার থেকে গরু লুট থানায় লিখিত অভিযোগ৷৷ শ্রমিক অধিকারের দাবিতে মেঘনায় বর্ণাঢ্য র‌্যালি — বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে মহান মে দিবস পালিত কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড কুমিল্লার বরুড়া উপজেলার ৯- নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান  ও সচিবের বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ৷ বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান বিজয়নগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও তেল নেই—লাকসামের এলপিজি স্টেশনে ক্ষোভে ফুঁসছে জনতা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা

বিজয়নগরে মাদকবিরোধী সমাবেশ: মাদক ব্যবসায়ীদের ছাড় নেই

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ

​ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ১০টায় উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে পত্তন, সিংগারবিল, বিষ্ণুপুর ও পাহাড়পুর—এই ৪টি ইউনিয়নের সমন্বয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এই সমাবেশের আয়োজন করে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই হবে আপসহীন। আমরা যদি নাগরিক হিসেবে সচেতন হই, তবে কোনো মাদক ব্যবসায়ী সমাজ নষ্ট করার সাহস পাবে না। এলাকাকে মাদকমুক্ত করতে হলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
​ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা কঠিন, যদি না সাধারণ মানুষের সহযোগিতা থাকে। এখন থেকে জনগণও মাদক ব্যবসায়ীকে আটক করতে পারবে। আটক করে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করার অনুরোধ রইল।”
​তিনি আরও যোগ করেন, “আমরা সাঁড়াশি অভিযান শুরু করেছি, কোনো অপরাধী পার পাবে না। যদি কোনো পুলিশ কর্মকর্তা আপনাদের তথ্য গুরুত্ব না দেয়, তবে সরাসরি আমাকে জানাবেন।” এ সময় তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর প্রদান করেন।
​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
​র‍্যাব-৯ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মোঃ নুরনবী।
​জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজেদুল হাসান।
​জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
​অন্যান্যদের মধ্যে এডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, হাজী মনির হোসেন, উপজেলা বিএনপির জমির হোসেন দস্তগীর, এডভোকেট ইমাম হোসেন, জাকির হোসেন শাহালম এবং এনসিপির আতাউল্লাহ, মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর, সাধারণ সম্পাদক শিউলী আক্তার।
​পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, সাংবাদিক এবং ছাত্র-ছাত্রীরা অংশ নেন। সকাল থেকেই বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া থাকলেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ও সচেতনতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
​সমাবেশে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট