1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের সাথে গরুবাহী পিকআপের সংঘর্ষ, রক্ষা পেলেন চালক - অপরাধ সংবাদ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু৷৷ কুমিল্লার মনোহরগঞ্জে নীলাচল বাস দুর্ঘটনার শিকার: নিহত ১, আহত ১২৷৷ পটুয়াখালীর দুমকি হতে র‌্যাব-৮ কর্তৃক ৬৬ কেজি গাঁজা উদ্ধার৷৷ ঝড়ের কবলে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁ-৬ জেলে৷৷ শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই—-ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি৷৷ ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ঢাকা থেকে বিজয়নগরের প্রাণেশ মোদক গ্রেফতার৷৷ বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ৷৷ বরুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের হাতে বীজ-সার ও চারা৷৷ সিরাজগন্জের কাজিপুরে কাজ শেষ না করে বিল উত্তোলনের অভিযোগ৷৷ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও সমবায়ীদের সম্মাননা প্রদান৷৷

বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের সাথে গরুবাহী পিকআপের সংঘর্ষ, রক্ষা পেলেন চালক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

আনদুল্লাহ আল হৃদয়ঃ–

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি গরুবাহী পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে লাইনে আটকে যাওয়া পিকআপ থেকে চালক দ্রুত নেমে যাওয়ায় অলৌকিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের অদূরে একটি লেভেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে একটি গরুবাহী পিকআপ ভ্যান মুকুন্দপুর এলাকার ওই লেভেলক্রসিংটি পার হচ্ছিল। মাঝপথে হঠাৎ করেই পিকআপটি রেললাইনের ওপর বিকল হয়ে আটকে পড়ে। ঠিক ওই মুহূর্তেই ঢাকা থেকে সিলেট অভিমুখে ধেয়ে আসছিল আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস। দূর থেকে ট্রেনটি আসতে দেখে নিশ্চিত দুর্ঘটনার আশঙ্কায় পিকআপ চালক দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে যান।
​এর কয়েক সেকেন্ডের মধ্যেই দ্রুতগতির জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি রেললাইনে আটকে থাকা পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়।
​সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায়। তবে চালক আগেই নেমে যাওয়ায় এবং ট্রেনের কোনো বড় ক্ষতি না হওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর পরই স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে যায়।
​আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
লেভেলক্রসিং পার হওয়ার সময় গরুবাহী পিকআপটি আচমকা রেললাইনে আটকে যায়। এ সময় সিলেটগামী ট্রেনের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত পিকআপটি দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ​রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ প্রশাসন রেলক্রসিংগুলো পারাপারের সময় চালকদের আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad