1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পুনর্মিলনী উৎসবের উদযাপন কমিটি গঠন আহ্বায়ক অধ্যক্ষ মহসীন রেজা এবং সদস্য সচিব রিপন আহসান ঋতু - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷

পুনর্মিলনী উৎসবের উদযাপন কমিটি গঠন আহ্বায়ক অধ্যক্ষ মহসীন রেজা এবং সদস্য সচিব রিপন আহসান ঋতু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩১৬ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের তিন দশকের সফল পরিভ্রমণ এবং সহস্রাধিক শিক্ষার্থীর সফল পথচলাকে স্মরণী করতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা গত বরিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি গোলাম মুস্তাফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহসীন রেজা, উপাধ্যক্ষ আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক ওয়াহীদুজ্জামান, সহকারী অধ্যাপক গোলাম আহসান হাবীব, প্রভাষক শাহীনুর আলম, প্রভাষক আব্দুল মজিদ, প্রভাষক জহুরুল ইসলাম, চিকিৎসক ও সমাজকর্মী আশকার পাইন, মোখলেসুর রহমান, মজনু মিয়া, শিহাব উদ্দীন, আব্দুল মজিদ মিনু, আশিকুর রহমান, রফিকুল ইসলাম, পিয়াল হাসান ও টিপু সুলতান প্রমুখ। পরে কলেজ পরিচালনা কমিটির সভাপতি গোলাম মুস্তাফাকে প্রধান উপদেষ্টা এবং লুৎফর রহমান, আলহাজ্ব আব্দুল বারেক বকুল, জয়নুল আবেদীন, মজিবুর রহমান ও শাহজামাল তালুকদারকে পুনর্মিলন উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা করা হয়।
এছাড়া কলেজ অধ্যক্ষ মহসীন রেজাকে আহ্বায়ক, উপাধ্যক্ষ আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, নাজমুল হক, মোহতাব উদ্দিন আহমদ, সিদ্দিকা বানু, এস এম ইব্রাহিম, আশকারুল হক পাইনকে যুগ্ম আহ্বায়ক ও রিপন আহসান ঋতুকে সদস্য সচিব এবং গোলাম আহসান হাবীবকে কোষাধ্যক্ষ, আব্দুল কুদ্দুসকে সহ কোষাধ্যক্ষ করে ২৯টি ব্যাচ থেকে ৬০ সদস্যের একটি পুনর্মিলনী উৎসব উদযাপনের কমিটি গঠন করা হয়। এ ছাড়া উৎসবকে কেন্দ্র করে অন্যান্য উপকমিটিও গঠন করা হয়। সভায় আগামী ২০মের মধ্যে অফলাইন ও অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ  এবং ৩১মে একটি স্মরনীয় পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানে দেশের তারকাখচিত শিল্পীদের পরিবেশনাসহ কলেজের সাংস্কৃতিক দলের মনোমুগ্ধকর পরিবেশনা থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad