1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ডিবি পরিচয়ে গরু ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ: বরুড়ায় অস্ত্রসহ আটক ৮, উদ্ধার ‘DB’ জ্যাকেট ও হ্যান্ডকাফ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার ডিবি পরিচয়ে গরু ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ: বরুড়ায় অস্ত্রসহ আটক ৮, উদ্ধার ‘DB’ জ্যাকেট ও হ্যান্ডকাফ বিজয়নগরে ৩ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করে সকিনা আক্তার বলেন- দালালমুক্ত ও হয়রানিহীন সেবার নিশ্চয়তা নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযান: ফার্নিচারের দোকান থেকে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার বরুড়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন চৌদ্দগ্রামে দুর্নীতিবিরোধী বক্তব্যে পুরস্কার পেল ৩০ বিতার্কিক। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিরামপুর বিএডিসি (সার) গোডাউনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশীষ কুমার সরকার ঈদুল আযহা উপলক্ষে দিওড় ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

ডিবি পরিচয়ে গরু ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ: বরুড়ায় অস্ত্রসহ আটক ৮, উদ্ধার ‘DB’ জ্যাকেট ও হ্যান্ডকাফ

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরুড়া (কুমিল্লা) |

কুমিল্লার বরুড়ায় ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে গরু ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ১০টা ৫০ মিনিটে উপজেলার খোশবাস (দক্ষিণ) ইউনিয়নের বড় হরিপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোস্তাইন বিল্লাহ ফেরদৌসের তত্ত্বাবধানে এবং বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব কাজী নাজমুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে স্থানীয় সহযোগীদের নিয়ে গরু ডাকাতির পরিকল্পনা করছে। পরে বড় হরিপুর গ্রামের মুক্তিযোদ্ধা আঃ কাদের চেয়ারম্যানের পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীরের ভেতরে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো: খলিলুর রহমান (৪৯), পটুয়াখালী
২. মো: সুমন মোল্লা (৪১), বরিশাল
৩. মো: হারুন মল্লিক (৪৬), পটুয়াখালী
৪. মো: মাহতাব হোসেন মৃধা (৩৮), বরগুনা
৫. আবুল কাশেম ওরফে কাসেম (৪৪), ভোলা
৬. মো: সোহাগ রানা (৪৫), পটুয়াখালী
৭. মো: মোশারফ মেলকার (৪৬), পটুয়াখালী
৮. মো: নুরুল হক (৪৪), পটুয়াখালী।
অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি ‘DB’ লেখা জ্যাকেট, একটি হ্যান্ডকাফ ও এক জোড়া চাবি, একটি নীল রঙের লেজার লাইট, একটি স্টিলের ম্যাজিক স্টিক এবং দেশীয় বিভিন্ন অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে হাতুড়ি, এসএস পাইপ দিয়ে তৈরি চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র, বড় ধারালো ছুরি ও স্টিল কাটার।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে ডিবি পুলিশের পরিচয়ে পিকআপ ও মাইক্রোবাস ব্যবহার করে গরুসহ বিভিন্ন মালামাল ডাকাতি করে আসছিল।
বরুড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট