1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
চেক জালিয়াতি মামলায় নেত্রকোণা কেন্দুয়ায় যুবক গ্রেফতার - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

চেক জালিয়াতি মামলায় নেত্রকোণা কেন্দুয়ায় যুবক গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

 

নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জহিরুল ইসলাম অপু নামে এক যুবককে গ্রেফতার করে কেন্দুয়া থানা পুলিশ।

২১ নভেম্ব, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে গড়াডোবা ইউনিয়নের চিকনী গ্রাম থেকে গ্রেফতার করা হয় আসামিকে তিনি গড়াডোবা ইউনিয়নের চিকনী গ্রামের বাসিন্দা এবং ইনছান আলীর ছেলে। তাছাড়া জহিরুল ইসলাম অপু
কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছে বলে জানা গেছে । তার মামলা নং – সিআর ৮৯ (১) ২৪ ও দায়রা জজ আদালত ২২৯ /২৫ ।

কেন্দুয়া থানার এএসআই আলমগীর হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানায় কেন্দুয়া থানা পুলিশ।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, তার নামে আদালতে জারি থাকা ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ । তিনি আরো বলেন, ইতোমধ্যে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট