1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালীতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের প্রতিনিধি সভা অনুষ্ঠিত৷৷ - অপরাধ সংবাদ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নানা সংকটে ধুঁকছে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসা সেবা৷৷  পটুয়াখালীতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের প্রতিনিধি সভা অনুষ্ঠিত৷৷ পটুয়াখালীর বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক গাজী মাঈন উদ্দিন টারজানের জানাজায় মানুষের ঢল৷৷ জুন মাসের কর্মদক্ষতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগর থানার আহসান উল্লাহ৷৷  মির্জাগঞ্জে  গাঁ/জাসহ তরুণ আ/টক, ১৫ দিনের কা/রাদ/ণ্ড৷৷ ১২ বছর পলাতক থেকেও শেষ রক্ষা  হলোনা  ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামির  অবশেষে গ্রেফতার৷৷ বৃষ্টির পানিতে ডুবে এলএসডি গোডাউন:চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা।  বিপাকে কৃষক৷৷  দশমিনায় নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার৷৷ টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বরগুনায় তরুন সংগঠকদের কর্মশালা অনুষ্ঠিত৷৷  জমকালো আয়োজনে বরগুনা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত৷৷

পটুয়াখালীতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের প্রতিনিধি সভা অনুষ্ঠিত৷৷

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট কেন্দ্রীয় কমিটির আহবানে পটুয়াখালীতে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০ টায় পটুয়াখালী জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা এর সভাপতিত্বে ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট জহিরুল আলম সবুজ এর সঞ্চালনায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট এর প্রতিনিধি সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শফিউর রহমান শফি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আব্দুস সাত্তার, বাংলাদেশ ছাত্রলীগ ( বিসিএল) কেন্দ্রীয় কমিটির সভাপতি গৌতম চন্দ্র শীল, সমাজতান্ত্রিক ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহবায়ক সুজান আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সমীর কর্মকার ও যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস নাগসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাবেক অর্ন্তবর্তী সরকারের প্রধান ড. ইউনুস ও সাবেক সামরিক উপদেষ্টা খলিলুর রহমান ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিনদিন আগে ৯ ফেব্রুয়ারী আমেরিকার সাথে অসম দেশবিরোধ চুক্তি করে গেছেন। এই অসম দেশবিরোধী চুক্তি বাতিল করার জন্য ১৩টি বামদল নিয়ে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট করা হয়েছে। এ জোটের নেতৃত্বে সারাদেশে আমেরিকার সাথে অসম দেশবিরোধী চুক্তি বাতিলের আন্দোলন গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad