1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
১২ বছর পলাতক থেকেও শেষ রক্ষা  হলোনা  ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামির  অবশেষে গ্রেফতার৷৷ - অপরাধ সংবাদ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নানা সংকটে ধুঁকছে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসা সেবা৷৷  পটুয়াখালীতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের প্রতিনিধি সভা অনুষ্ঠিত৷৷ পটুয়াখালীর বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক গাজী মাঈন উদ্দিন টারজানের জানাজায় মানুষের ঢল৷৷ জুন মাসের কর্মদক্ষতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগর থানার আহসান উল্লাহ৷৷  মির্জাগঞ্জে  গাঁ/জাসহ তরুণ আ/টক, ১৫ দিনের কা/রাদ/ণ্ড৷৷ ১২ বছর পলাতক থেকেও শেষ রক্ষা  হলোনা  ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামির  অবশেষে গ্রেফতার৷৷ বৃষ্টির পানিতে ডুবে এলএসডি গোডাউন:চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা।  বিপাকে কৃষক৷৷  দশমিনায় নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার৷৷ টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বরগুনায় তরুন সংগঠকদের কর্মশালা অনুষ্ঠিত৷৷  জমকালো আয়োজনে বরগুনা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত৷৷

১২ বছর পলাতক থেকেও শেষ রক্ষা  হলোনা  ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামির  অবশেষে গ্রেফতার৷৷

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়েঃ–ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অর্থ আত্মসাতের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘ ১২ বছর পলাতক থাকা আসামি মুর্শেদ খাদেমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১০টার দিকে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুর্শেদ খাদেম ওই গ্রামের প্রয়াত ফরিদ মিয়ার ছেলে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালে উপজেলার হরলাল দেবনাথের কাছ থেকে ইট সরবরাহের শর্তে স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারের মাধ্যমে সাড়ে ৩ লাখ টাকা গ্রহণ করেন মুর্শেদ খাদেম। তবে টাকা গ্রহণের পর তিনি ইট সরবরাহ না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় প্রতিকার না পেয়ে ২০১৩ সালে হরলাল দেবনাথ মুর্শেদ খাদেমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে ২০১৪ সালে আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সরাইল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া সরাইল থানার এএসআই আমান উল্লাহ বলেন, মুর্শেদ খাদেম একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় ১২ বছর আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad