1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বৃষ্টির পানিতে ডুবে এলএসডি গোডাউন:চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা।  বিপাকে কৃষক৷৷  - অপরাধ সংবাদ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নানা সংকটে ধুঁকছে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসা সেবা৷৷  পটুয়াখালীতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের প্রতিনিধি সভা অনুষ্ঠিত৷৷ পটুয়াখালীর বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক গাজী মাঈন উদ্দিন টারজানের জানাজায় মানুষের ঢল৷৷ জুন মাসের কর্মদক্ষতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগর থানার আহসান উল্লাহ৷৷  মির্জাগঞ্জে  গাঁ/জাসহ তরুণ আ/টক, ১৫ দিনের কা/রাদ/ণ্ড৷৷ ১২ বছর পলাতক থেকেও শেষ রক্ষা  হলোনা  ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামির  অবশেষে গ্রেফতার৷৷ বৃষ্টির পানিতে ডুবে এলএসডি গোডাউন:চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা।  বিপাকে কৃষক৷৷  দশমিনায় নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার৷৷ টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বরগুনায় তরুন সংগঠকদের কর্মশালা অনুষ্ঠিত৷৷  জমকালো আয়োজনে বরগুনা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত৷৷

বৃষ্টির পানিতে ডুবে এলএসডি গোডাউন:চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা।  বিপাকে কৃষক৷৷ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

এমডি রেজওয়ান আলী,দিনাজপুর জেলা প্রতিনিধি:-২৩ জুলাই ২০২৬: টানা ও প্রবল বৃষ্টিতে বিরামপুর এলএসডি গোডাউনের ভেতরে হাঁটুসমান পানি জমে যাওয়ায় ধান জমা দিতে পারছেন না স্থানীয় কৃষকরা। একই সঙ্গে পানির মধ্যে কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টা ২৮ মিনিটের দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বৃষ্টির পর পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় বৃষ্টির পানি গোডাউনের ভেতরেই আটকে পড়ে। ফলে গোডাউনের স্বাভাবিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। গোডাউনের ভেতরে দেখা যায়,শ্রমিকরা হাঁটুসমান পানির মধ্য দিয়ে ধানের বস্তা বহনের চেষ্টা করছেন। পানিতে ভিজে চলাচলের পথ পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে। শ্রমিকরা জানান,দীর্ঘ সময় পানিতে দাঁড়িয়ে কাজ করা অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এক শ্রমিক বলেন, “পানির মধ্যে দাঁড়িয়ে ধানের বস্তা ওঠানো নামানো খুবই কষ্টকর। কাজের গতি কমে গেছে, আবার দুর্ঘটনার ভয়ও রয়েছে।” অন্যদিকে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। দূর-দূরান্ত থেকে ট্রাক,ভ্যান ও অন্যান্য যানবাহনে ধান নিয়ে এলেও পানির কারণে নির্ধারিত স্থানে ধান পৌঁছাতে পারছেন না তারা। অনেক কৃষক ধানের বস্তা নিয়ে গোডাউনের বাইরে অপেক্ষা করছেন। কৃষকদের আশঙ্কা,দীর্ঘ সময় বাইরে পড়ে থাকলে বৃষ্টিতে ধান ভিজে নষ্ট হতে পারে, এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। এক কৃষক বলেন, “ধান অনেক কষ্টে উৎপাদন করেছি। এখন যদি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়,তাহলে আমাদের বড় ক্ষতি হবে।”
কৃষকদের অভিযোগ,পানি নিষ্কাশনের পথ দীর্ঘদিন ধরে ঠিকমতো পরিষ্কার না করায় সামান্য ভারী বৃষ্টিতেই গোডাউনের ভেতরে পানি জমে যায়। তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সচল করে পানি অপসারণের দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, এলএসডি গোডাউন খাদ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো। দীর্ঘদিন পানি জমে থাকলে গোডাউনের ভবন, দেয়াল, মেঝে ও সংরক্ষণ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তাদের দাবি, শুধু অস্থায়ীভাবে পানি সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। গোডাউনের চারপাশের ড্রেন পরিষ্কার,পানি নিষ্কাশনের স্থায়ী পথ তৈরি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিতে হবে। স্থানীয় কৃষক,শ্রমিক ও সচেতন মহলের প্রত্যাশা,কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে কার্যকর পদক্ষেপ নেবে,যাতে গোডাউনের স্বাভাবিক কার্যক্রম চালু হয় এবং ভবিষ্যতে এমন জলাবদ্ধতার পুনরাবৃত্তি না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad