1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
মির্জাগঞ্জে  গাঁ/জাসহ তরুণ আ/টক, ১৫ দিনের কা/রাদ/ণ্ড৷৷ - অপরাধ সংবাদ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নানা সংকটে ধুঁকছে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসা সেবা৷৷  পটুয়াখালীতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের প্রতিনিধি সভা অনুষ্ঠিত৷৷ পটুয়াখালীর বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক গাজী মাঈন উদ্দিন টারজানের জানাজায় মানুষের ঢল৷৷ জুন মাসের কর্মদক্ষতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগর থানার আহসান উল্লাহ৷৷  মির্জাগঞ্জে  গাঁ/জাসহ তরুণ আ/টক, ১৫ দিনের কা/রাদ/ণ্ড৷৷ ১২ বছর পলাতক থেকেও শেষ রক্ষা  হলোনা  ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামির  অবশেষে গ্রেফতার৷৷ বৃষ্টির পানিতে ডুবে এলএসডি গোডাউন:চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা।  বিপাকে কৃষক৷৷  দশমিনায় নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার৷৷ টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বরগুনায় তরুন সংগঠকদের কর্মশালা অনুষ্ঠিত৷৷  জমকালো আয়োজনে বরগুনা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত৷৷

মির্জাগঞ্জে  গাঁ/জাসহ তরুণ আ/টক, ১৫ দিনের কা/রাদ/ণ্ড৷৷

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ গ্রাম গাঁজাসহ অলিউল্লাহ (১৮) নামের এক তরুণকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের গাজী বাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত অলিউল্লাহ দক্ষিণ মজিদবাড়িয়া গ্রামের জামালের ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, গাজী বাড়ি বাজার এলাকায় মাদক লেনদেন হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৫ গ্রাম গাঁজাসহ অলিউল্লাহকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী। বিচার চলাকালে অপরাধ স্বীকার করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সচেতন মহলের মতে, যুবসমাজকে মাদকের অপব্যবহার থেকে রক্ষা করতে এ ধরনের নিয়মিত অভিযান অত্যন্ত জরুরি। মাদক নির্মূল ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad