1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  - অপরাধ সংবাদ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ। পারিবারিক কলহের জেরে ভাবি ও  ভাতিজাকে  পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ৷ হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আজ শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷ 

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ঢাকা অফিস:- রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কর্মীদের অনাকাঙ্ক্ষিত আচরণ ও হামলার ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (৩০ মে) রাতে হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে হাসপাতালে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর থেকেই চিকিৎসক ও সেবাকর্মীরা প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় বিভিন্ন সরকারি সংস্থা ও তদন্ত কমিটির নিয়মিত পরিদর্শনের কারণে হাসপাতালে একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল।হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শনিবার  হাসপাতাল পরিদর্শনে আসার পর বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। তখন চিকিৎসাধীন রোগীদের স্বার্থে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় হাসপাতালের কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে সাংবাদিকদের কথা কাটাকাটি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসম্মান প্রদর্শনকে সমর্থন করে না এবং শনিবারের ওই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘অনভিপ্রেত’ বলে অভিহিত করেছে।
প্রতিষ্ঠানটি জানায়, তারা সবসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। কর্মীদের অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিত আচরণে সাংবাদিকরা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট