1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে বাড়িতে হামলা ভাংচুর, খামার থেকে গরু লুট থানায় লিখিত অভিযোগ৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

কাজিপুরে বাড়িতে হামলা ভাংচুর, খামার থেকে গরু লুট থানায় লিখিত অভিযোগ৷৷

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চর ভানুডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে এক কৃষকের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম আব্দুর রহমান। তিনি চরভানুডাঙ্গা গ্রামের কৃষক প্রয়াত চানদুল্লাহ আকন্দের পুত্র। এই ঘটনায় তিনি গতকাল (শুক্রবার) রাতে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা গেছে, কৃষক ও গো-খামারি আব্দুর রহমানের সাথে একই গ্রামের মৃত মোকছেদ আলীর পুত্র আব্দুল মজিদ (৫৬), আব্দুস সালাম (৫৩) সাইফুলদের জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে গত শুক্রবার বিকেল চারটায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল মজিদ লোকজন নিয়ে একযোগে আব্দুর রহমানের বাড়িতে হামলা চালায়। এসময় তারা গো-খামারের আধাপাকা ঘর ও রান্নাঘরে ভাংচুর চালিয়ে লন্ডভন্ড করে ফেলে। বাঁধা দিতে গেলে আব্দুর রহমানের স্ত্রী রেবেকা খাতুনকে চুলের মুঠি ধরে মারপিট করে জখম করা হয়েছে।
এরপর আক্রমণকারিরা কৃষক রহমানের ঘরে থাকা  ১৭ মণ ধান, ৪০ মণ ভুট্টা এবং খামার থেকে তিনিট গরু নিয়ে যায়। পরে রহমানের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আক্রমণকারিরা বীরদর্পে  চলে যায়। যাবার সময় রহমানকে প্রাণনাশের হুমকী ধামকি দিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শনিবার সকালে সরেজমিন ওই বাড়িতে গিয়ে দেখা গেছে রান্নাঘর পুরোপুরি নষ্ট করা হয়েছে। গো-খামারের ইটের ওয়াল ভেঙ্গে ফেলা হয়েছে। জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে।
এসময় নাম প্রকাশ না করার শর্তে রহমানের প্রতিবেশীরা জানান, মজিদের লোকজন দলবদ্ধভাবে এসে একযোগে হামলা করে ভাংচুর করেছে। আমরা ভয়ে বের হইনি। পরে যখন আমরা একযাগে বের হই তখন তারা চলে যায়।
এ বিষয়ে কথা বলার জন্যে আব্দুল মজিদ জানান, আমাদের জমি ওরা জবর দখল করে রেখেছিলো। লুটপাট কিছু হয়নি।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad