1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
পারিবারিক কলহের জেরে ভাবি ও  ভাতিজাকে  পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ৷ - অপরাধ সংবাদ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ। পারিবারিক কলহের জেরে ভাবি ও  ভাতিজাকে  পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ৷ হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আজ শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি চট্রগ্রাম অনেকে ন্যায্য দাম না পেয়ে রাগে-ক্ষোভে অবিক্রিত চামড়া রাস্তায় ফেলে দেন৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী । কোরবানির পশুবর্জ্য অপসারণের কাজ ঘুরে দেখার সময়’  রাজধানীর সিটির ২ কর্মকর্তাকে অপসারণের পরে আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ৷   ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির ব্যস্ততা৷ ৷  আনন্দের মধ্যেও সারাদেশে সড়ক ও রেলপথে দুর্ঘটনায় থামেনি “২৬ জন নিহত!!  সৌদি আরবে হজ পালন করতে গিয়ে অসুস্থতা ছাড়াও বিভিন্ন কারণে ৩১ বাংলাদেশির মৃত্যু

পারিবারিক কলহের জেরে ভাবি ও  ভাতিজাকে  পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ৷

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ সংবাদদাতা :- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ভাবি ও আপন ভাতিজাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবর ইউসুফ আলীর (৪০) বিরুদ্ধে। একই ঘটনায় অভিযুক্তের বড় ভাই ছালামও মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল শনিবার (৩০ মে) রাতে উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে এই মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনায় নিহতরা হলেন-ব্যবসায়ী ছালামের স্ত্রী আমিনা (৩০) এবং তাদের দুই বছর বয়সী শিশুপুত্র আসলাম।স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ৯টার দিকে ব্যবসায়ী ছালাম নিজের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তিনি বাড়িতে পৌঁছানো মাত্রই তার ছোট ভাই ইউসুফ আলী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হন এবং গুরুতর আঘাত করেন। পরে আশপাশের লোকজন রক্তাক্ত ও জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
এলাকাবাসী উল্লেখ করেন, ছালাম দোকান থেকে বাড়ি ফেরার পরপরই তার ভাই ইউসুফ তাকে আক্রমণ করেন। তবে তার আগেই ছালামের স্ত্রী আমিনা ও তাদের দুই বছরের ছোট ছেলেকে ঘরের ভেতর হত্যা করা হয়েছিল। ঘটনাস্থলে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত ইউসুফ আলীকে তার বাড়ির সামনের রাস্তা দিয়ে অত্যন্ত তড়িঘড়ি করে এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত ইউসুফ আলী পলাতক রয়েছেন। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট