1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নওয়াপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হ'ত্যা - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷ 

নওয়াপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হ’ত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

মিনারুজ্জামান মিরনঃ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আনিস ট্রেড ভ্যালী ভবনের রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মোঃ আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আনিসুর রহমান নওয়াপাড়ার বোয়ালমারী পোল এলাকার মৃত মজিদ সরদারের ছেলে এবং জয়েন ট্রেডিং কর্পোরেশনের মালিক ছিলেন।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (০৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া পীরবাড়ি এলাকার তার নিজস্ব ৬ তলা ভবনের সামনে। ভবনের রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পীরবাড়ি এলাকার বাসিন্দা, অজ্ঞাতনামা আরও ২/৩ জন সঙ্গে নিয়ে আনিসুর রহমানের ওপর হামলা চালায়।
এসময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারপিট করে এবং চাপাতি দিয়ে ডান চোখের নিচে কোপ দিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ঢাকা নেওয়ার পথে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তার মৃহত্যু হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে। ব্যাবসায়ী মরহুম আনিস মোল্লার অকাল মৃত্যুতে অভয়নগর বনিক সমিতি এক দিনের শোক প্রকাশ করে ব্যাবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad