1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃদ্ধ পিতা-মাতার ভরণ-পোষণ না দেওয়ায় ছেলে গ্রেফতার: শাহরাস্তিতে পুলিশের অভিযান - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ।

বৃদ্ধ পিতা-মাতার ভরণ-পোষণ না দেওয়ায় ছেলে গ্রেফতার: শাহরাস্তিতে পুলিশের অভিযান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩ ও দণ্ডবিধির একাধিক ধারায় মামলা, আদালতে প্রেরণ

ডেক্স রিপোর্ট

চাঁদপুরের শাহরাস্তিতে পিতা-মাতার ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে এক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ থানাধীন দোপল্লা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে এজাহারনামীয় আসামী মোঃ রবিউল ইসলাম (২৪)-কে তার নিজ বসতঘর থেকে গ্রেফতার করা হয়। তিনি দোপল্লা (পাটোয়ারী বাড়ী) এলাকার মোঃ জামাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২২ (তারিখ: ২৪ মার্চ ২০২৬) ও জি আর নং-৬১ অনুযায়ী তার বিরুদ্ধে পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এর ধারা ৫ এবং দণ্ডবিধি ১৮৬০ এর ৩২৩/৪২৭/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পিতা-মাতার প্রতি অবহেলা ও নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট