1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগন্জের কাজিপুরের  গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড - অপরাধ সংবাদ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে মহান মে দিবস পালিত কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড কুমিল্লার বরুড়া উপজেলার ৯- নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান  ও সচিবের বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ৷ বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান বিজয়নগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও তেল নেই—লাকসামের এলপিজি স্টেশনে ক্ষোভে ফুঁসছে জনতা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায় সীমান্তে কড়া নজরদারি: বিজিবির হাতে ধরা ৭২ লাখ টাকার শাড়ি শুধু প্রেস কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার দিন এবার সত্যিকার অর্থেই শেষ হতে চলেছে। ভুয়া সাংবাদিকদের চিরতরে বিদায!!!

সিরাজগন্জের কাজিপুরের  গাঁজা বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:
কাজিপুর উপজেলার সোনামুখী এলাকায় গাঁজা বিক্রি ও সেবনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, চরবেতগাড়ি গ্রামে মূল সড়ক থেকে কাঁচা মাটির রাস্তা পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন কাজিপুর থানা-এর অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ ও সেকেন্ড অফিসার আলী আকবরসহ পুলিশের সদস্যরা।
অভিযানে দেখা যায়, ঘটনাস্থলে দুই ব্যক্তি গাঁজা সেবনরত অবস্থায় ছিলেন। তাদের মধ্যে একজন বিক্রেতা ও সেবনকারী—যিনি ইফতারের পর সন্ধ্যা থেকে গাঁজা বিক্রি করে অর্থ সংগ্রহ করছিলেন। অপরজন ছিলেন শুধু সেবনকারী।
অভিযুক্তরা হলেন চরবেতগাড়ি গ্রামের মোজাম শেখের ছেলে মোতাহার হোসেন (৫৫), যিনি গাঁজা বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। এছাড়া বগুড়ার ধুনট উপজেলার ষাড়টিকরি গ্রামের  নবীর হোসেনের ছেলে হাফিজুর রহমান (২৫), যিনি গাঁজা সেবন করছিলেন। ভ্রাম্যমাণ আদালত উভয়কে ১,০০০ টাকা করে অর্থদণ্ড এবং ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট