1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
তিতাসের মোহনপুর ফেরিঘাটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার - অপরাধ সংবাদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ

তিতাসের মোহনপুর ফেরিঘাটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

 

 

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে ৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং, রাত আনুমানিক ২টা ২০ মিনিটে। গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান হাতবদলের সময় যৌথবাহিনী অভিযান চালায়। তবে অভিযানের সময় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।
যৌথবাহিনীর ধারণা, উদ্ধারকৃত অস্ত্রের চালানটি মেঘনা নদী হয়ে তিতাস এলাকায় প্রবেশ করে, আসন্ন নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছিল।

অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে
০৫টি ইস্টান গান
০৪টি থানা লুডের কার্তুজ
০৩টি তাজা পিস্তলের অ্যামুনিশন
০৮টি পিস্তলের খালি অ্যামুনিশন
০১টি পিস্তলের ফায়ারিং পিন

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অস্ত্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট