1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে বালিবাহি ট্রাক কেড়ে নিলো অটোভ্যান চালকের জীবন৷৷  গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷

কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, বাসমতি চাল, রেডবুল এবং আমুল বাটারসহ একটি মিনি পিকআপ জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬১ লক্ষ ১৬ হাজার টাকা।

​বিজিবি সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি ভোর ০৫:৩০ এবং সকাল ০৮:৩০ ঘটিকায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির অধীনস্থ গোলাবাড়ী এবং কটকবাজার পোস্টের বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
​অভিযান চলাকালীন সীমান্তের ৩০০ গজ অভ্যন্তরে ‘বড়বাড়ি’ এলাকা এবং ১০০ গজ অভ্যন্তরে ‘থ্রীস্টার তেলের পাম্প’ নামক স্থানে তল্লাশি চালানো হয়। এসময় মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বাসমতি চাল, রেডবুল এবং আমুল বাটার।

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বিধি মোতাবেক জব্দকৃত মালামাল দ্রুত কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad