1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
চৌদ্দগ্রামে মোবাইল কোর্টে মাটি ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা জরিমানা। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মোবাইল কোর্টে মাটি ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা জরিমানা।

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

নাহিম হাজারী চৌদ্দগ্রাম প্রতিনিধি।

চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬) চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫ ধারায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম। অভিযানে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানার একটি পুলিশ টিম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অবৈধ মাটি কাটা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট