1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সোনাই নদীতে অবৈধ বাঁধ অপসারণে প্রশাসনের অভিযান - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে বালিবাহি ট্রাক কেড়ে নিলো অটোভ্যান চালকের জীবন৷৷  গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷

সোনাই নদীতে অবৈধ বাঁধ অপসারণে প্রশাসনের অভিযান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ইসলামপুরের পশ্চিম পাশে প্রবাহিত সোনাই নদীতে অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) একটি অভিযান পরিচালিত হয়েছে।
বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নাহিদ ফাতেমা স্যার, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। অভিযানে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা অবৈধ বাঁধটি অপসারণ করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধ বাঁধের কারণে সোনাই নদীর পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল, যা আশপাশের কৃষিজমি ও পরিবেশের জন্য ক্ষতিকর ছিল। অভিযান পরিচালনার মাধ্যমে নদীর স্বাভাবিক গতিপথ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফাতেমা বলেন, নদী দখল ও অবৈধ স্থাপনা কোনোভাবেই বরদাশত করা হবে না। সরকারি নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নদী রক্ষায় নিয়মিত নজরদারির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad