1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোণা দুর্গাপুরে ভোক্তা অধিকার অভিযানে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা ৩২ হাজার টাকা - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷

নেত্রকোণা দুর্গাপুরে ভোক্তা অধিকার অভিযানে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা ৩২ হাজার টাকা

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকা) নেত্রকোণা:

নেত্রকোণা দুর্গাপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পঁচা গরুর মাংস মজুদ ও বিক্রি এবং ভেজাল শিশুখাদ্য বাজারজাতের অভিযোগে ১০টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

১ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া ও মোক্তারপাড়া এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে নেত্রকোণা ও ময়মনসিংহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালে দক্ষিণপাড়া এলাকায় ফ্রিজে পঁচা গরুর মাংস মজুদ ও বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৯টি মাংস ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের ফ্রিজ থেকে আনুমানিক ৬০ থেকে ৭০ কেজি পঁচা গরুর মাংস জব্দ করা হয়।
এছাড়া একই সময়ে মোক্তারপাড়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে ভেজাল ও রংমিস্ত্রিত শিশুখাদ্য বিক্রির দায়ে আরও একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ভেজাল শিশুখাদ্য বিধি অনুযায়ী পরে ধ্বংস করা হয়।

ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক রিনা বেগম বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা, ফ্রিজে পঁচা মাংস মজুদ ও বিক্রি এবং ভেজাল খাদ্য বিক্রির অপরাধে মোট ১০টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট