1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

নেত্রকোণায় নিজ বিছানায় জবাই করা কৃষকের লাশ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

নেত্রকোণায় নিজ বাড়ীর শয়ন কক্ষের বিছানার উপর মুখ ও পা বাধাঁ অবস্থায় জবাই করা হেলাল উদ্দিন (৬০) নামক এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার জানান, সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামের মৃত আশ্রাব আলীর পুত্র হেলাল উদ্দিন প্রতিদিনের ন্যায় শনিবার রাতের খাবার খেয়ে নিজ বাড়ীর শয়নকক্ষে নিজ বিছানায় ঘুমিয়ে পড়ে। তার স্ত্রী বেদেনা আক্তার (৪৩) একই ঘরে মাঝখানে একটি পর্দা টানিয়ে আরেক খাটে ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে হঠাৎ ঘুম থেকে উঠে পাশের বিছানায় স্বামী হেলাল উদ্দিনের মুখ ও পা বাধাঁ জবাই করা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করে। পরে প্রতিবেশীরা এসে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। স্ত্রী বেদেনা আক্তারের বক্তব্য অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে জন্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট