1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷

ছিনতাইকারীদের বর্বরতা: হোমনায় অটোরিকশা চালক শান্ত দাসকে জবাই করে হত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি;

 

কুমিল্লার হোমনায় অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে চালককে জবাই করে হত্যার এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির পরিচয় প্রথমে অজ্ঞাত থাকলেও আজ সকালে তার পরিবার ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত করে। নিহতের নাম শান্ত দাস, পিতা অরুন চন্দ্র দাস। তিনি হোমনা বিজয়নগর গ্রামের গ্রাম্য পুলিশ সদস্য এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন বলে পরিবারের ভাষ্য। পরিবারের বরাতে জানা যায়, শান্ত দাস প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। পরে রাত গভীর হলে পরিবারের সদস্যরা তার খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। আজ সকালে কারারকান্দি ১ নং ওয়ার্ডে কারাকান্দি থেকে বাহেরখোলা রোডের পাশে রাস্তার ধারে জবাই করা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে ধারণা করছে—অটোরিকশা ছিনতাই করতে গিয়েই দুর্বৃত্তরা শান্ত দাসকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে। নিহতের বাবা অরুন চন্দ্র দাস বলেন, “আমার ছেলে শান্ত প্রতিদিন অটোরিকশা চালাত। ছিনতাইকারীরা অটোরিকশা নেওয়ার জন্যই তাকে হত্যা করেছে।” পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এলাকাজুড়ে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট