1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিয়ের পর বাড়ি ফেরার পথে বর–কনেসহ ১৩ জন নিহত বরুড়া উপজেলা প্রেসক্লাব ইফতার দোয়ামাহফিল অনুষ্ঠিত বরুড়ায় মেম্বার মিজানুর রহমান গ্রেফতার, নিয়মিত মামলায় পুলিশের অভিযান। কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷

বিজয়নগরে লিটন মুন্সীর বহিষ্কারাদেশ প্রত্যাহার চায় যুবসমাজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

বিজয়নগর উপজেলা ছাত্রদল ও যুবদলের দীর্ঘদিনের কান্ডারি, দুঃসময়ের সাথী এবং সাবেক উপজেলা যুবদলের সদস্য সচিব মুখলেছুর রহমান লিটন মুন্সীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে বিজয়নগরের যুবসমাজ। উপজেলা প্রতিষ্ঠার লগ্ন থেকে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকা এবং পরবর্তীতে যুবদলের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়া এই নেতাকে পুনরায় দলে ফিরিয়ে আনার জন্য জেলা বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
লিটন মুন্সী, যিনি দলের দুর্দিনে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, তিনি এখনও সকল আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছায় অগ্রণী ভূমিকা পালন করছেন বলে জানান যুব সমাজ । দলের প্রতি তার অবিচল আস্থা এবং প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইসহ জেলা বিএনপির সকল অভিভাবকবৃন্দের প্রতি তার দৃঢ় বিশ্বাস রয়েছে যে, আসন্ন নির্বাচনের পূর্বে তার ভুলত্রুটিগুলো ক্ষমা করে তাকে দলে পূর্ণ বহাল করা হবে।
বিজয়নগরের যুবসমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, লিটন মুন্সীর মতো একজন প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ তরুণ নেতাকে দলের প্রয়োজনে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। তার সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি তার দায়বদ্ধতা অনস্বীকার্য। যুবসমাজ মনে করে, অতীতের যেকোনো ভুল বোঝাবুঝি কাটিয়ে তাকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করলে দলের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।
যুবসমাজের এই দাবি এখন বিজয়নগরের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সকলের প্রত্যাশা, জেলা বিএনপি যুবসমাজের এই যৌক্তিক দাবির প্রতি সম্মান জানিয়ে লিটন মুন্সীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের সুযোগ দেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট