1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

হোমনায় আক্তারুজ্জামান সরকারের মতবিনিময় সভায় গণজোয়ার।

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি :-

কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাংগা ইউনিয়নের জয়দেবপুর মাথাভাংগা সাদ্দাম বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার।

সভায় সভাপতিত্ব করেন হাজী হযরত সওদাগর। এসময় হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের জেল-জুলুম, নির্যাতন ও দমননীতির শিকার হয়েও আক্তারুজ্জামান সরকার বিএনপির পতাকা ও আদর্শ থেকে একচুলও বিচ্যুত হননি। তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতা-কর্মীদের আগলে রেখেছেন এবং আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ রেখেছেন।

এসময় উপস্থিত নেতা-কর্মীরা দৃঢ়ভাবে জানান, “দল যদি কুমিল্লা-২ আসনে আক্তারুজ্জামান সরকারকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয়, তবে ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করা হবে।”

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনে আক্তারুজ্জামান সরকারের নেতৃত্বে হোমনা-তিতাসে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট