1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর ২০২৫) ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এএসআই গোলাম মোস্তফা ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
অভিযানটি পরিচালিত হয় বিজয়নগর থানার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর (বাইশ কলোনী) এলাকায়। এসময় স্থানীয় পেশাদার মাদক ব্যবসায়ী স্বপন মিয়া (২৩), পিতা- মৃত মন্তু মিয়া, মাতা- মৃত সালমা বেগম, সাং- কাশিনগর (বাইশ কলোনী), থানা- বিজয়নগর এবং তার সহযোগী লোকমান ভূঁইয়া (৪০), পিতা- মৃত সুলেমান ভূঁইয়া, মাতা- চাঁনবানু, সাং- রামধননগর (ভূঁইয়া বাড়ী), থানা- আখাউড়া — এ দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
অভিযানে উপস্থিত থেকে এসআই নাফিজুল ইসলাম সাক্ষীদের সম্মুখে ৭০ কেজি গাঁজা আলামত হিসেবে জব্দ করেন। তবে অভিযান পরিচালনাকালে আরও কয়েকজন সহযোগী পালিয়ে যায়। পলাতকদের মধ্যে রয়েছেন — ৩। লিটন মিয়া প্রকাশ জামাই লিটন (৪৭), ৪। মোঃ জসিম উদ্দিন (৩৮), ৫। জাহাঙ্গীর (৪০), ৬। ইউসুফ মিয়া (৪০), ৭। সাদ্দাম মিয়া (৩০) — সকলেই কাশিনগর ও নলগড়িয়া এলাকার বাসিন্দা, এছাড়া অজ্ঞাতনামা আরও ১/২ জন সহযোগীও পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মামলার এফআইআর নং-৪৭, তারিখ ২৬ অক্টোবর ২০২৫, সময় ০৯:৪৫ ঘটিকা, এবং জি.আর. নং-৪৫৬/২০২৫ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, থানা এলাকায় মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। আমরা মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট